বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭৯, বেশিরভাগই নারী ও শিশু

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭৯, বেশিরভাগই নারী ও শিশু

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭৯, বেশিরভাগই নারী ও শিশু

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ৪০০ জন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।


নিহতদের মধ্যে ৩৩ জন প্রাণ হারিয়েছেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের নিকটবর্তী এলাকায়, যেখানে তারা মানবিক সহায়তার জন্য অপেক্ষায় ছিলেন।


বৃহস্পতিবার সকাল থেকেই গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। উত্তর ও মধ্য গাজায় আইডিএফের আক্রমণে নিহত হন অন্তত ১৩ জন। উত্তর গাজায় আল শিফা হাসপাতাল এবং একটি স্কুলে বোমা ফেলা হয়।


এছাড়া, দক্ষিণ গাজার শরণার্থী শিবিরে বিমান হামলায় মারা গেছেন আরও ৫ ফিলিস্তিনি।


উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক মহলের বারবার যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই এই হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সরকার। এখন পর্যন্ত এই আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ৫৬ হাজারেরও বেশি।