মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্ব“ইরান কখনো আত্মসমর্পণ করবে না”—আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি

“ইরান কখনো আত্মসমর্পণ করবে না”—আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
“ইরান কখনো আত্মসমর্পণ করবে না”—আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য এবং সম্মিলিত কণ্ঠস্বরের শক্তি প্রমাণ করেছে।


বৃহস্পতিবার (২৬ জুন) সম্প্রচারিত একটি ভিডিওবার্তায় তিনি বলেন, “আমাদের জনগণের কণ্ঠস্বর এক, এবং এটি স্পষ্টভাবে বোঝায় যে ইরানিরা আত্মমর্যাদাশীল ও ঐক্যবদ্ধ।”


সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এটাই ছিল খামেনির প্রথম প্রতিক্রিয়া। পূর্ণ ভিডিও বার্তাটি প্রচারের আগেই সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।


তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পুরোনো মন্তব্য উল্লেখ করে বলেন, “ট্রাম্প চেয়েছিলেন ইরান আত্মসমর্পণ করুক। কিন্তু এমন দাবি ইরানের মতো একটি মহান জাতির জন্য চরম অপমানজনক।”


খামেনি আরও বলেন, “আমরা কখনো আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ করলে কেবল যুক্তরাষ্ট্র খুশি হবে—এমনটা মেনে নেওয়া যায় না। ইরান একটি শক্তিশালী জাতি, এবং আমরা মার্কিনিদের মুখে চপেটাঘাত করেছি।”


এই বার্তার মাধ্যমে ইরান আন্তর্জাতিকভাবে দৃঢ় অবস্থান ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে বলে বিশ্লেষকদের মত।