সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্ব‘চুক্তি নয়, শত্রুরা ভিক্ষা করে যুদ্ধবিরতি চেয়েছে’: সাবেক ইরানি বিচারক

‘চুক্তি নয়, শত্রুরা ভিক্ষা করে যুদ্ধবিরতি চেয়েছে’: সাবেক ইরানি বিচারক

favicon
ভোরের আলো ডেস্ক:
‘চুক্তি নয়, শত্রুরা ভিক্ষা করে যুদ্ধবিরতি চেয়েছে’: সাবেক ইরানি বিচারক

ইসলামিক রিপাবলিক ইরানের ওপর শত্রুরা ভয় পেয়ে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, কোনো চুক্তি হয়নি— এমনটাই জানিয়েছেন ইরানের অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক ও কোমের বিশেষ ধর্মীয় আদালতের সাবেক প্রধান আলী আসগর মুজতাহিদজাদেহ।


শনিবার (২৮ জুন) রাসা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান কখনো চুক্তি চায়নি, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছে। তারা একতরফাভাবে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।”


মুজতাহিদজাদেহ আরও বলেন, “তেহরানের কোনো সরকারি বিবৃতিতে যুদ্ধবিরতির কথা উল্লেখ নেই। শত্রু আক্রমণ করেছিল, জবাবে তাদের আঘাত করা হয়েছে। এরপর তারাই শান্তি চেয়েছে।”


তিনি দৃঢ়ভাবে জানান, “ইরান সবসময় জাগ্রত ও সশস্ত্র থাকবে।”


এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বলেন, “ইরানি জাতি এবার ঐক্য প্রদর্শন করেছে। আমাদের জনগণের কণ্ঠস্বর এক, এই বার্তাই বিশ্বকে দিয়েছে।”


তিনি বলেন, “ট্রাম্প আমাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তা বড়জোর তার মুখের কথা মাত্র। বাস্তবতা ভিন্ন।”


অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হবে। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ পুনরায় চালু হতে যাচ্ছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল