সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বজেরুজালেমে মিসাইল আতঙ্ক, হুথি দায় স্বীকার—ইসরায়েলের পাল্টা হুমকি

জেরুজালেমে মিসাইল আতঙ্ক, হুথি দায় স্বীকার—ইসরায়েলের পাল্টা হুমকি

favicon
ভোরের আলো ডেস্ক:
জেরুজালেমে মিসাইল আতঙ্ক, হুথি দায় স্বীকার—ইসরায়েলের পাল্টা হুমকি

মঙ্গলবার (১ জুলাই) ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জেরুজালেমে আতঙ্ক ছড়িয়ে দেয়। শহরের আকাশে সাইরেন বেজে উঠতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে সাধারণ মানুষ। আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেছে।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি, যারা গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।


এ ঘটনার পর, হুথিদের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, "ইয়েমেনের ভাগ্য হবে তেহরানের মতো। যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তাদের হাত কেটে ফেলা হবে।" তিনি আরও উল্লেখ করেন, গত মাসে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে চালানো ১২ দিনের হামলা ছিল একটি উদাহরণ মাত্র।


প্রতিরক্ষামন্ত্রী কাটজ ইসরায়েলের ওপর হামলা অব্যাহত থাকলে, ইয়েমেনের ওপর নৌ ও বিমান অবরোধের হুমকিও দেন।