সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বপুতিন-ম্যাকরন ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে দুই ঘণ্টার আলোচনা

পুতিন-ম্যাকরন ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে দুই ঘণ্টার আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
পুতিন-ম্যাকরন ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে দুই ঘণ্টার আলোচনা

ইরান-ইসরায়েল উত্তেজনা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন। বুধবার (২ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স জানায়, ক্রেমলিনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এ ফোনালাপের তথ্য জানানো হয়।


প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কথোপকথনে ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা শুরু করার আহ্বান জানান ম্যাকরন। ইউক্রেনে যুদ্ধবিরতি এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল আলোচনার মূল বিষয়।


অপরদিকে, পুতিন ম্যাকরনকে অনুরোধ করেন যেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘বেসামরিক উদ্দেশ্যে’ পরিচালিত হিসেবে সম্মান দেখানো হয়। তিনি এই কর্মসূচি নিয়ে পশ্চিমা উদ্বেগকে অযৌক্তিক বলেও উল্লেখ করেন।


২০২২ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সরাসরি কথোপকথন হলো।


ফরাসি কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই আলোচনার আগে ও পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপ করেন ম্যাকরন, যাতে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাকে অবহিত রাখা যায়। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে কথা বলেন ম্যাকরন।