ইসরায়েল সম্মত, হামাস পর্যালোচনায় — গাজা যুদ্ধবিরতির সম্ভাবনা
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করছে হামাস। প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, বুধবার (২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে।
হামাস খোলাখুলিভাবে কিছু জানায়নি, তবে তারা আবারও ইঙ্গিত দিয়েছে, শুধুমাত্র স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবই তাদের জন্য গ্রহণযোগ্য।
এর আগে, গাজায় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তে সম্মত হওয়ার কথা জানায় ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই, তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’।
উল্লেখ্য, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে কাতার ও মিশর গাজা যুদ্ধবিরতির আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।