শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান: রাশিয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত

আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান: রাশিয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান: রাশিয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত

বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) মস্কোতে নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূত গুল হাসান রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকোর কাছে পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে এ স্বীকৃতি কার্যকর হয়।


রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগান সরকারের স্বীকৃতির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামোগত খাতে সহযোগিতা বাড়বে। আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবাদ এবং মাদকের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে কাবুলকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।


এ নিয়ে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এক্স-এ দেওয়া এক পোস্টে তারা রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ ও স্বাগতযোগ্য’ বলে উল্লেখ করে।


বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি ঐতিহাসিক পদক্ষেপ। কারণ, তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত কোনো পশ্চিমা দেশ তাদের স্বীকৃতি দেয়নি। বরং যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলার সম্পদ জব্দ করে রেখেছে এবং নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকেও কার্যত বিচ্ছিন্ন রয়েছে দেশটি।


উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’-এর তালিকা থেকে সরিয়ে ফেলে। এরপর থেকেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ স্পষ্ট করে বলেন, ‘তালেবান এখন একটি বাস্তবতা। আমাদের বাস্তবনীতির ভিত্তিতে সম্পর্ক গড়তে হবে।