মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্ব‘বিগ অ্যান্ড বিউটিফুল বিল’ পাস: ট্রাম্প বললেন, দেশ রকেট গতিতে এগোবে

‘বিগ অ্যান্ড বিউটিফুল বিল’ পাস: ট্রাম্প বললেন, দেশ রকেট গতিতে এগোবে

favicon
ভোরের আলো ডেস্ক:
‘বিগ অ্যান্ড বিউটিফুল বিল’ পাস: ট্রাম্প বললেন, দেশ রকেট গতিতে এগোবে


ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বহুল আলোচিত ‘বিগ অ্যান্ড বিউটিফুল বিল’ এখন আইনে পরিণত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (স্থানীয় সময়) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি সামান্য ভোটের ব্যবধানে পাশ হয়েছে। আগামী শুক্রবার ভোর ৫টায় বিলটিতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।


এর আগে বিলটি সিনেটেও অনুমোদিত হয়েছিল। হাউসে বিলটির পক্ষে ভোট পড়ে ২১৮টি এবং বিপক্ষে পড়ে ২১৪টি।


কর সংস্কার ও অভিবাসন নীতিনির্ভর এই বিলটির বিরুদ্ধে শুরু থেকেই বিরোধিতা করে আসছিল ডেমোক্র্যাটিক পার্টি। এমনকি রিপাবলিকান পার্টির কিছু সদস্যও আপত্তি তুলেছিলেন। তা সত্ত্বেও চার ভোটের ব্যবধানে বিলটি কংগ্রেসে পাস হয়।


বিল পাস হওয়ার পর ট্রাম্প বলেন, "এই বিল সই করতে যাচ্ছি—এটি দেশকে রকেট গতিতে এগিয়ে নিয়ে যাবে। দুর্দান্ত কিছু ঘটতে যাচ্ছে।” হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রায় ৯০০ পাতার বিলটি প্রেসিডেন্টের দপ্তরে পৌঁছেছে এবং স্বাধীনতা দিবসের দিন ভোরেই এতে স্বাক্ষর করবেন তিনি।


বিলটিতে কর সংস্কারের পাশাপাশি অবৈধ অভিবাসী হটানো, সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া নিম্ন আয়ের মানুষ ও প্রতিবন্ধীদের জন্য ফেডারেল স্বাস্থ্যবিমা কর্মসূচি থেকে বড় অঙ্কের অর্থ ছাঁটাইয়ের প্রস্তাবও রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।


টেসলার সিইও ইলন মাস্ক এক্স-এ এক বার্তায় বলেন, “এই বিল যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ কর্মসংস্থান ধ্বংস করবে। এটা একটি উন্মাদ এবং আত্মঘাতী পদক্ষেপ।” তিনি বিলটিকে রিপাবলিকানদের ‘রাজনৈতিক আত্মহত্যা’ বলেও মন্তব্য করেন।


অন্যদিকে ট্রাম্প প্রশাসনের মতে, এই বিল দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনবে।