মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রে গরম গাড়িতে ৯ বছরের শিশুর মৃত্যু, তদন্তে পুলিশ

যুক্তরাষ্ট্রে গরম গাড়িতে ৯ বছরের শিশুর মৃত্যু, তদন্তে পুলিশ

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে গরম গাড়িতে ৯ বছরের শিশুর মৃত্যু, তদন্তে পুলিশ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে parked গরম গাড়ির ভেতরে রেখে যাওয়ায় ৯ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে গ্যালিনা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হ্যারিস কাউন্টির শেরিফ এড গনজালেজ।


এবিসি নিউজ-এর এক প্রতিবেদনে জানানো হয়, ৩৬ বছর বয়সী এক নারী সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করছিলেন গ্যালিনা পার্কের একটি কারখানায়। কর্মস্থলে যাওয়ার আগে তিনি সাদা রঙের টয়োটা ক্যামরি গাড়ির জানালা কিছুটা খুলে রেখে এবং সামান্য পানি দিয়ে তার ৯ বছর বয়সী মেয়েকে গাড়ির ভেতরেই রেখে যান।


দুপুরে কাজ শেষে গাড়িতে ফিরে তিনি মেয়েকে অচেতন অবস্থায় পান। সঙ্গে সঙ্গে জরুরি সেবা ও পুলিশকে খবর দেওয়া হয় এবং শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সময় টেক্সাসের গ্যালিনা পার্ক এলাকায় তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।


পুলিশ জানায়, শিশুটির মাকে প্রাথমিকভাবে আটক করা হয়েছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসায় তাকে পরদিনই মুক্তি দেওয়া হয়।


কর্তৃপক্ষ আরও জানায়, টেক্সাসে শিশুদের গরম গাড়িতে রেখে যাওয়াকে আইনত অপরাধ হিসেবে গণ্য করা হয়। চলতি বছরে এই কারণে ইতিমধ্যে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। নিহত এই শিশুটি ছিল চার দিনের ব্যবধানে তৃতীয় দুর্ঘটনার শিকার।


পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সতর্কতা অবলম্বন না করা মারাত্মক অবহেলার শামিল এবং প্রতিটি ঘটনার পেছনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।