সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বপুতিন-শি জিনপিং ছাড়া ব্রিকস সম্মেলন, নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত?

পুতিন-শি জিনপিং ছাড়া ব্রিকস সম্মেলন, নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত?

favicon
ভোরের আলো ডেস্ক:
পুতিন-শি জিনপিং ছাড়া ব্রিকস সম্মেলন, নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত?

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে শুরু হয়েছে ১৭তম ব্রিকস সম্মেলন। তবে এবার ব্যতিক্রম— সম্মেলনে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।


২০১২ সালের পর এই প্রথমবারের মতো শি জিনপিং ব্যক্তিগতভাবে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না। তাঁর পরিবর্তে প্রতিনিধিত্ব করছেন চীনের প্রধানমন্ত্রী লি কোয়াং। বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের আন্তর্জাতিক উপস্থিতি কমে যাওয়ার পেছনে রয়েছে চীনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতির পেছনে রয়েছে ইউক্রেন যুদ্ধজনিত আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা। ব্রাজিল রোম সংবিধির স্বাক্ষরকারী দেশ হওয়ায় পুতিন উপস্থিত হলে আইনি বাধ্যবাধকতার সম্মুখীন হতেন।


পুতিন ও শির অনুপস্থিতি ব্রিকস গোষ্ঠীর অভ্যন্তরীণ ঐক্য ও বৈশ্বিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


চলতি সম্মেলনের আলোচ্য বিষয়ে রয়েছে— আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এবং বৈশ্বিক স্বাস্থ্যনীতি। পাশাপাশি কিছু সদস্য দেশ গাজায় ইসরায়েলের পদক্ষেপ এবং ইরানের ওপর হামলার নিন্দা জানিয়ে জোটের পক্ষ থেকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে।


২০০৯ সালে গঠিত এই জোট বর্তমানে ১১ সদস্য নিয়ে গঠিত। নতুন সদস্যদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিশর, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া।


যদিও ব্রিকস দাবি করে তারা বিশ্বের অর্ধেক জনসংখ্যা, ৩৬ শতাংশ ভূমি এবং এক চতুর্থাংশ অর্থনীতির প্রতিনিধিত্ব করে, বাস্তবে এই সংগঠনের ভবিষ্যৎ কার্যকারিতা নির্ভর করছে সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সমন্বয় ও ঐক্যমত্যের ওপর।