মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বকেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৩১

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৩১

favicon
ভোরের আলো ডেস্ক:
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৩১

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সরকারবিরোধী আন্দোলনে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করছে, যার ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৩১ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০৭ জন। এ ছাড়া ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।


গত সোমবার (৭ জুলাই) ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের ৩৫তম বার্ষিকী উপলক্ষে রাজধানী নাইরোবি এবং এলডোরেটসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। শুরুতে শান্তিপূর্ণ হলেও, মিছিলটি দ্রুতই প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রূপ নেয়। এই বিক্ষোভ দমন করতে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ শুরু করে, এমনকি সরাসরি গুলিও চালায়।


কেনিয়ার ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস (KNCHR) মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে হতাহত ও গ্রেফতারের তথ্য জানায়। সংস্থাটি আরও দাবি করেছে, গত দুই দিনে অন্তত দুজনকে গুম করা হয়েছে।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে কিছু এলাকায় চাপাতি ও বর্শা হাতে সশস্ত্র দল মিছিলে হামলা চালিয়েছে। এই দলগুলোকে পুলিশের সহযোগিতা করার অভিযোগও তুলেছে মানবাধিকার সংস্থা।


KNCHR তাদের বিবৃতিতে বলেছে, “আমরা সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং পুলিশ, বেসামরিক নাগরিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে জবাবদিহির আওতায় আনার দাবি জানাচ্ছি।”


কেনিয়ায় ক্রমবর্ধমান সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে