তেহরানে জরুরি সহায়তায় বাংলাদেশ দূতাবাসের হটলাইন চালু
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি হটলাইন চালু করেছে।
রোববার (১৫ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের সুবিধার্থে দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।
ইরানে বসবাসরত সকল বাংলাদেশিকে নিচের মোবাইল নম্বরগুলোতে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
📞 +৯৮৯৯০৮৫৭৭৩৬৮
📞 +৯৮৯১২২০৬৫৭৪৫
দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।