বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি নাগরিকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি নাগরিকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

favicon
অনলাইন সংস্করণ

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি নাগরিককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।


বেইজিংয়ে জাপানি দূতাবাসের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) বেইজিংয়ের ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করে।


জাপানের রাষ্ট্রদূত কেনজি কানাসুগি জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জাপানি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্টেলাস ফার্মা ইনক-এর কর্মচারী।


কানাসুগি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জাপানি সরকার তার দ্রুত মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাবে।’


২০২৩ সালের মার্চে দেশটিতে ফেরার ঠিক আগ মুহূর্তে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে অক্টোবরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় এবং ২০২৪ সালের আগস্টে অভিযোগ গঠন করা হয়।


সূত্র: আনাদোলু এজেন্সি।