মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

যুক্তরাষ্ট্রে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

favicon
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে  ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩।


বৃহস্পতিবার (১৭ জুলাই) স্থানীয় সময় এই ভূমিকম্প অনুভূত হয়। খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার পপোফ দ্বীপে, স্যান্ড পয়েন্ট শহরের কাছে।


সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


তবে এখনও স্থানীয় বাসিন্দাদের নিম্নভূমি ছেড়ে উঁচু স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হচ্ছে।


এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।