মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বইসরাইলের হামলার উদ্দেশ্য ছিল ইরানি সরকারকে দুর্বল করা: খামেনি

ইসরাইলের হামলার উদ্দেশ্য ছিল ইরানি সরকারকে দুর্বল করা: খামেনি

favicon
অনলাইন সংস্করণ
ইসরাইলের হামলার উদ্দেশ্য ছিল ইরানি সরকারকে দুর্বল করা: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার মূল লক্ষ্য ছিল তেহরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং দেশটিতে অস্থিরতা ছড়িয়ে সরকার উৎখাত করা।


নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, ‘দখলদারদের পরিকল্পনা ছিল ইরানের নির্দিষ্ট কিছু ব্যক্তি ও সংবেদনশীল কেন্দ্রকে টার্গেট করে শাসন ব্যবস্থাকে দুর্বল করা।’


তিনি আরও বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল জনগণকে উত্তেজিত করে রাস্তায় নামানো এবং সরকার পতনের পরিবেশ তৈরি করা।


খামেনি দাবি করেন, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইল দিশেহারা হয়ে যুক্তরাষ্ট্রের কাঁধে ভর করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যেকোনো নতুন হামলা মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।


এক উচ্চপর্যায়ের বৈঠকে আয়াতুল্লাহ খামেনি ইসরাইলের বিরুদ্ধে ১২ দিনের সামরিক সংঘাতে ইরানের জনগণের ঐক্য, সামরিক শক্তি ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন। তিনি বলেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে, ইসরাইল ইরানের বিরুদ্ধে একা লড়াই করার ক্ষমতা হারিয়েছে।


তার ভাষায়, ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা সামলাতে না পেরে ইসরাইল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপ চেয়েছে। নেতানিয়াহু প্রশাসন ওয়াশিংটনের সহায়তা ছাড়া আর কিছুই করতে পারছে না।


খামেনি বলেন, দিন যত যাবে, ইসরাইলের ক্ষয়ক্ষতি আরও স্পষ্ট হবে।


উল্লেখ্য, গত ১৩ জুন ইসরাইল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর ওপর আকস্মিক হামলা চালায়। জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে, যার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রও ইরানের ওপর হামলা চালায়।