মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রে গ্রেনেড বিস্ফোরণে পুলিশের ৩ সদস্য নিহত, চলছে তদন্ত

যুক্তরাষ্ট্রে গ্রেনেড বিস্ফোরণে পুলিশের ৩ সদস্য নিহত, চলছে তদন্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে গ্রেনেড বিস্ফোরণে পুলিশের ৩ সদস্য নিহত, চলছে তদন্ত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩ পুলিশ সদস্য। শুক্রবার সকালে শহরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।


নিরাপত্তা বিভাগ জানায়, এর আগের দিন বৃহস্পতিবার সান্তা মনিকা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল একটি গ্রেনেড। শুক্রবার সেটি নিষ্ক্রিয় করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান নিরাপত্তা বাহিনীর তিন সদস্য। তবে কেউ আহত হননি।


নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।


প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে নিরাপত্তা বিভাগ ও প্রশাসন। নিহতদের স্মরণে সরকারি ভবনগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।