খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বাড়িতে বিশ্রামে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছে তার দফতর।
রোববার (২০ জুলাই) স্থানীয় সময় এক বিবৃতিতে নেতানিয়াহুর দফতর জানায়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
চিকিৎসকদের পরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে।
বিবৃতিতে বলা হয়েছে,
"চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম চালিয়ে যাবেন।"
এর আগেও নেতানিয়াহু নানা শারীরিক সমস্যায় ভুগেছেন।
২০২৩ সালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।
এছাড়া গত ডিসেম্বরে প্রস্রাবনালীর সংক্রমণের কারণে অস্ত্রোপচারের মাধ্যমে প্রস্টেট অপসারণ করা হয়।
সূত্র: রয়টার্স।