মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বসাইপ্রাসে দুই রাষ্ট্র গঠনের আহ্বান এরদোয়ানের

সাইপ্রাসে দুই রাষ্ট্র গঠনের আহ্বান এরদোয়ানের

favicon
অনলাইন সংস্করণ
সাইপ্রাসে দুই রাষ্ট্র গঠনের আহ্বান এরদোয়ানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সাইপ্রাসকে ভেঙে আলাদা দুই রাষ্ট্র গঠনের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার (২০ জুলাই) উত্তর সাইপ্রাসে তার্কিস সেনাদের সামরিক অভিযানের ৫১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।


তিনি বলেন,

“দুই রাষ্ট্রের ভিত্তিতে যে স্বপ্ন রয়েছে, আমরা সেটিকে পূর্ণ সমর্থন করি। এখনই সময় আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবতা মেনে নিয়ে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেবে।”


১৯৭৪ সালে গ্রিসের সামরিক জান্তা সরকার নিকোসিয়ায় অভ্যুত্থান ঘটানোর পর তুরস্ক সাইপ্রাসে সামরিক অভিযান চালায়। এরপর সাইপ্রাসের উত্তরাঞ্চল দখল করে তার্কিস-সাইপ্রিয়টরা। ১৯৮৩ সালে সেখানে তারা তার্কিস রিপাবলিক অব নর্দান সাইপ্রাস নামে আলাদা রাষ্ট্র ঘোষণা করে। তবে তুরস্ক ছাড়া বিশ্বের কোনো দেশ এখনো এ রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।


এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“তার্কিস রিপাবলিক অব নর্দান সাইপ্রাসের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা উচিত। যুগের পর যুগ ধরে তার্কিস-সাইপ্রিয়টদের ওপর যে অবিচার চলছে, তার অবসান হওয়া উচিত।”