মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বনির্বাচনে পরাজয়ের পর চাপের মুখে ইশিবা, পদত্যাগের ঘোষণা আসতে পারে আগস্টে

নির্বাচনে পরাজয়ের পর চাপের মুখে ইশিবা, পদত্যাগের ঘোষণা আসতে পারে আগস্টে

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচনে পরাজয়ের পর চাপের মুখে ইশিবা, পদত্যাগের ঘোষণা আসতে পারে আগস্টে

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আগস্টের শেষ নাগাদ পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম মাইনিচি শিম্বুন।


গত ২০ জুলাই অনুষ্ঠিত উচ্চকক্ষ নির্বাচনে ক্ষমতাসীন জোটের বড় ধরনের পরাজয়ের পরও ক্ষমতায় থাকার অঙ্গীকার করায় ইশিবা নিজ দলের, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), অভ্যন্তরীণ বিরোধিতার মুখে পড়েছেন।


মাইনিচি শিম্বুন জানায়, ২২ জুলাই সন্ধ্যায় ইশিবা তার ঘনিষ্ঠদের জানান, চলমান বাণিজ্য আলোচনা শেষ হওয়ার পর তিনি নির্বাচনে পরাজয়ের দায় কিভাবে নেবেন, সে বিষয়ে ব্যাখ্যা দেবেন।


এদিকে ২৩ জুলাই (মঙ্গলবার) এশিয়ান সময় অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি জাপানের সঙ্গে একটি “বৃহৎ” বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছেন। এই চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার (প্রায় ৭০৩ বিলিয়ন ইউএসডি) বিনিয়োগ করবে।


এই ঘোষণার পর ইশিবা সাংবাদিকদের জানান, তিনি জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিয়োসেই আকাজাওয়ার কাছ থেকে বিস্তারিত জেনে তারপর ট্রাম্পের সঙ্গে ফোনে অথবা সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। চুক্তিটি তার পদত্যাগের সিদ্ধান্তকে প্রভাবিত করবে কিনা—এমন প্রশ্নের জবাবে ইশিবা বলেন, “চুক্তির ফলাফল বিশ্লেষণ না করে আমি কিছু বলতে পারি না।”


তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়া দেশটির জন্য ক্ষতিকর হবে, বিশেষ করে যখন জাপান রফতানি নির্ভর অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে কঠিন আলোচনার মুখোমুখি।


এর আগে, ২১ জুলাই (সোমবার) এক সংবাদ সম্মেলনে ইশিবা বলেন, “আমি দায়িত্বে থাকব এবং সব শক্তি দিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করব।” তিনি যত দ্রুত সম্ভব ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করে কার্যকর ফলাফল পেতে চান বলেও জানান।