গাজা যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রের পিছু হটা, হামাসকে দায়ী
গাজায় যুদ্ধবিরতির আলোচনায় যুক্তরাষ্ট্র আর অংশ নেবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিফ উইটকফ।
তিনি হামাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সংগঠনটির যুদ্ধবিরতিতে পৌঁছানোর কোনো আগ্রহ নেই। সেই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে বিকল্প পথ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
বিবিসির শুক্রবারের (২৫ জুলাই) এক প্রতিবেদনে জানানো হয়, এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিনিধিদের কাতার থেকে দেশে ফিরিয়ে এনেছেন। এতে যুদ্ধবিরতি প্রক্রিয়া আরও অনিশ্চয়তায় পড়েছে।
অন্যদিকে, হামাস দাবি করেছে, ইসরায়েলই যুদ্ধবিরতি আটকে দিচ্ছে। তাদের মতে, নেতানিয়াহু কোনো স্থায়ী শান্তি চায় না, বরং সংঘাত দীর্ঘায়িত করতেই আগ্রহী।