সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশু নিহত, আহত ও আটকা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশু নিহত, আহত ও আটকা পড়ার আশঙ্কা

favicon
অনলাইন সংস্করণ
ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশু নিহত, আহত ও আটকা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


একতলা ওই স্কুল ভবন হঠাৎ ধসে পড়ে, এতে কমপক্ষে চারজন শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে প্রায় ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এছাড়া কয়েকজন শিক্ষক ও কর্মচারীও ভবনের ভেতরে ছিলেন।


স্থানীয় বাসিন্দারা ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া শিক্ষার্থী ও কর্মীদের উদ্ধারে এগিয়ে আসেন। ঘটনার পর জেলা প্রশাসন ও দুর্যোগ ত্রাণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ধসে পড়া ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। এই নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছিল, তবে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে।


ঘটনার ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা এবং প্রশাসনের সদস্যরা। এখনও অনেকে আটকে পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।