সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বইসরায়েলের নতুন লক্ষ্য ইরানের সরকার পতন: আল-জাজিরা বিশ্লেষণ

ইসরায়েলের নতুন লক্ষ্য ইরানের সরকার পতন: আল-জাজিরা বিশ্লেষণ

favicon
অনলাইন সংস্করণ
ইসরায়েলের নতুন লক্ষ্য ইরানের সরকার পতন: আল-জাজিরা বিশ্লেষণ

এবার ইরানের পরমাণু স্থাপনা নয়, সরাসরি দেশটির শাসনব্যবস্থাকে টার্গেট করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল—এমনই দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাদের নির্ধারিত সময়সীমার মধ্যে পরমাণু চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে, তেল-আবিব পাবে সামরিক হামলার সবুজ সংকেত।


ইতোমধ্যে গুপ্তচর নেটওয়ার্ক ব্যবহার করে ইরানের অভ্যন্তরে ছোটখাটো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যার মাধ্যমে তারা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে।


গত ১২ দিনের যুদ্ধের ভয়াবহতায় ইরান হারিয়েছে শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ সহস্রাধিক মানুষ। ধ্বংস হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা এবং পরমাণু স্থাপনাগুলো। তবুও থেমে নেই ইসরায়েল।


বিশেষজ্ঞ ত্রিতা পারসি বলছেন, ইসরায়েল চায় ইরানকে লেবানন বা সিরিয়ার মতো দুর্বল রাষ্ট্রে পরিণত করতে—যাতে ইচ্ছেমতো হস্তক্ষেপ করা যায়।


অন্যদিকে বিশ্লেষক ওরি গোল্ডবার্গ মনে করেন, ট্রাম্পের সমর্থন পেলে নেতানিয়াহু বড় ধরনের হামলার পথে এগোতে পারেন।


তবে এখনই বড় সংঘাতের পথে না গিয়ে, কূটনৈতিকভাবে পরমাণু চুক্তির আলোচনায় আগ্রহী ইরান। সেইসাথে দেশটি উন্নত যুদ্ধবিমান সংগ্রহ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে।