মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বগাজায় ক্ষুধায় মৃত্যু বেড়েই চলেছে, বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা

গাজায় ক্ষুধায় মৃত্যু বেড়েই চলেছে, বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা

favicon
অনলাইন সংস্করণ
গাজায় ক্ষুধায় মৃত্যু বেড়েই চলেছে, বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা

গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরায়েলের অব্যাহত অবরোধ ও খাদ্য সংকটে ক্ষুধা ও দারিদ্র্যে মানুষ মারা যাচ্ছে, আর এই পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা।


গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অপুষ্টিজনিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে, যার মধ্যে ৮৩ জন শিশু।


মন্ত্রণালয় আরও জানায়, দুর্ভিক্ষ বন্ধ, সব ক্রসিং পয়েন্ট খুলে দেওয়া এবং শিশু খাদ্য প্রবেশের অনুমতি দেওয়ার দাবিতে তারা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। প্রতিদিন ৫০০টি ত্রাণবাহী ট্রাক ও ৫০টি জ্বালানিবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিতে হবে।


এ সংকটের জন্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করে বলেছে, “এটি ইতিহাসে এক ভয়াবহ অপরাধ হিসেবে থেকে যাবে।”


আল জাজিরা জানায়, গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছয় মাস বয়সী এক শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে।


এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা বিশ্ববাসীর কাছে করুণ আহ্বান জানিয়েছে—

“আমরা মরছি, দয়া করে আমাদের বাঁচান।”