সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বকাশ্মীর হামলায় সরকারের ‘নিরবতা ও অস্বচ্ছতা’ নিয়ে চিদাম্বরমের কড়া প্রশ্ন

কাশ্মীর হামলায় সরকারের ‘নিরবতা ও অস্বচ্ছতা’ নিয়ে চিদাম্বরমের কড়া প্রশ্ন

favicon
অনলাইন সংস্করণ
কাশ্মীর হামলায় সরকারের ‘নিরবতা ও অস্বচ্ছতা’ নিয়ে চিদাম্বরমের কড়া প্রশ্ন

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং এর পরবর্তী সামরিক অভিযান ‘অপারেশন সিদুঁর’-এ মোদি সরকারের অস্পষ্ট ও অযথা গোপনীয় আচরণের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পি. চিদাম্বরম।


এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর সরকার এ বিষয়ে কোনো স্বচ্ছ ও ধারাবাহিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করেনি।


চিদাম্বরম প্রশ্ন তোলেন, "হামলাকারীরা কোথায়? কেন তাদের এখনো ধরা হয়নি? এমনকি পরিষ্কারভাবে চিহ্নিতও করা যায়নি।" তিনি আরও জানান, কিছু প্রতিবেদনে সন্দেহভাজন আশ্রয়দাতাদের গ্রেফতারের কথা বলা হলেও তাদের পরবর্তী অবস্থান বা বিচারপ্রক্রিয়া সম্পর্কে কোনো তথ্য নেই।


জাতীয় নিরাপত্তা ইস্যুতে বরাবরই সরকারের কৌশলগত ব্যর্থতার সমালোচক চিদাম্বরম বলেন, “প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী— কেউই এখন পর্যন্ত সরাসরি কিছু বলেননি। বরং বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে তথ্য আসছে—সিঙ্গাপুরে থাকা চিফ অব ডিফেন্স স্টাফ, মুম্বাইয়ের ডেপুটি আর্মি চিফ অথবা ইন্দোনেশিয়ার কোনো নৌ কর্মকর্তার মাধ্যমে।”


তিনি আরও বলেন, জাতীয় তদন্ত সংস্থার (NIA) তদন্ত কার্যক্রমও ধোঁয়াশায় ঢাকা। “সরকার জানায়নি হামলাকারীরা আদৌ পাকিস্তান থেকে এসেছিল কি না। হতে পারে তারা দেশীয় উগ্রবাদী। কোনো তথ্য না দিয়েই কিভাবে বলা হচ্ছে তারা সীমান্ত পেরিয়ে এসেছে?”


‘অপারেশন সিদুঁর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর সম্ভাব্য ক্ষতির প্রসঙ্গ তুলে ধরে চিদাম্বরম বলেন, “যুদ্ধ হলে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়—এটা গোপন করার কিছু নেই। সরকারের উচিত জনগণের সামনে সত্য তথ্য উন্মুক্ত