সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বনিউইয়র্ক বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা নিহত

নিউইয়র্ক বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা নিহত

favicon
অনলাইন সংস্করণ
নিউইয়র্ক বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত দিদারুল ইসলামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।


৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করছিলেন এবং গত সাড়ে তিন বছর ধরে তিনি সেখানে কর্মরত ছিলেন। সোমবার (২৯ জুলাই) নিউইয়র্কসহ দুই অঙ্গরাজ্যে পরপর দুটি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটে।


পুলিশ কমিশনার জেসিকা টিস্ক এক সংবাদ সম্মেলনে বলেন, “দিদারুল ইসলাম একজন নায়ক হিসেবে মারা গেছেন।” তিনি আরও জানান, দিদারুলের দুই ছোট ছেলে রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে তাদের তৃতীয় সন্তানের গর্ভবতী।


নিউইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে এক বন্দুকধারী শেন তামুরা হামলা চালায়, যিনি লাস ভেগাসের বাসিন্দা। এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হন এবং হামলার পর শেন তামুরা আত্মহত্যা করেছেন।


টিস্ক জানান, হামলাকারীর মানসিক স্বাস্থ্যের বিষয়ে ডকুমেন্টেড ইতিহাস রয়েছে, তবে হামলার কারণ এখনও নির্ধারণ করা যায়নি। তারা তদন্ত করে দেখছেন কেন ওই স্থানকে লক্ষ্য করা হয়েছিল।


অপরদিকে, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, এই ঘটনায় আরও একজন পুরুষ গুরুতর আহত রয়েছেন এবং তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন।