সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বনিউইয়র্কে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা সম্পন্ন

নিউইয়র্কে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা সম্পন্ন

favicon
অনলাইন সংস্করণ
নিউইয়র্কে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের পার্কচেস্টার জামে মসজিদ প্রাঙ্গণে।


জানাজায় অংশ নেন বাংলাদেশি কমিউনিটি সদস্যসহ বিভিন্ন কমিউনিটির মুসলিমরা। মসজিদের সামনে তাকে শ্রদ্ধা জানাতে জড়ো হন সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। অনেককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। সহকর্মীরা তাকে ‘সাহসী হিরো’ হিসেবে আখ্যায়িত করেন।


এর আগে গত সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল ভবনে সন্ত্রাসী হামলায় দিদারুলসহ ছয়জন নিহত হন।


নিহত দিদারুল ইসলামের বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং তার স্ত্রী বর্তমানে গর্ভবতী।


সূত্র: এপি নিউজ