সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বভারতের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, কার্যকর ১ আগস্ট থেকে

ভারতের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, কার্যকর ১ আগস্ট থেকে

favicon
অনলাইন সংস্করণ
ভারতের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, কার্যকর ১ আগস্ট থেকে

আগামী ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।


ট্রাম্প লেখেন, "মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক হার খুবই বেশি।"


তিনি আরও অভিযোগ করেন, “ভারত সবসময় রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনে—এমন সময়েও যখন সবাই চাইছে রাশিয়া যেন ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করে। এটি মোটেও ঠিক নয়।”


পোস্টের শেষে ট্রাম্প লেখেন, “এসব কিছুর জন্য ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে, সাথে অতিরিক্ত জরিমানাও। এটি কার্যকর হবে ১ আগস্ট থেকে। মেক আমেরিকা গ্রেট এগেইন।”


এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “ভারতের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্কই যথার্থ হবে বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “ভারত আমাদের ভালো বন্ধু হলেও মার্কিন পণ্যের ওপর সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ। এটা চলতে পারে না।”


গত এপ্রিলেও ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। পরে আলোচনার সুযোগ দিতে তা ১০ শতাংশ কমিয়ে সময় দেওয়া হলেও, কিছু মাত্র চুক্তিই বাস্তবায়ন হয়েছে বলে জানান তিনি।


সূত্র: এনডিটিভি