সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বভারতীয় প্রতিষ্ঠানের সম্পদ জব্দের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ভারতীয় প্রতিষ্ঠানের সম্পদ জব্দের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

favicon
অনলাইন সংস্করণ
ভারতীয় প্রতিষ্ঠানের সম্পদ জব্দের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের ছয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দ্য হিন্দু ও এনডিটিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, নিষেধাজ্ঞায় পড়া প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে ইরানের পেট্রোলিয়াম পণ্য কেনাবেচায় যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।


যেসব ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো হলো:


Alkhemical Solutions


Jupiter Dye Chem


Global Industrial Chemicals


Ramniklal S Gosalia & Company


Persistent Petrochem


Kanchan Polymers


এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন নিয়ন্ত্রণাধীন যেকোনো সম্পদ বা স্বার্থ জব্দ থাকবে। এসব কোম্পানির ৫০% বা তার বেশি মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠানগুলোও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।


মার্কিন ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের ‘ছায়া নৌবহর’ ও আন্তর্জাতিক মধ্যস্বত্বভোগীদের দমন করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য, যারা ইরানি জ্বালানি পণ্য পরিবহনে সহায়তা করে।


এছাড়া, ট্রাম্প সরকার ভারতীয় পণ্যের ওপর ২৫% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে।

ট্রাম্প আরও বলেন, রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার জন্য ভারতকে শাস্তি দেওয়া হবে, তবে কীভাবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।