রোদের মধ্যে খাবারের জন্য ১২ কিলোমিটার হেঁটে এসে এক মুঠো খাবার — এরপরই মৃত্যু আমিরের
গাজায় মানবিক বিপর্যয়ের নির্মম বাস্তবতা তুলে ধরেছেন সাবেক মার্কিন সেনা অ্যান্থনি আগুইলার। মিডল ইস্ট মনিটর–এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি স্মরণ করেছেন ২৮ মে’র সেই মর্মান্তিক দিনের কথা, যেদিন খাবারের খোঁজে এসে নিহত হয় শিশু আমির।
অ্যান্থনির ভাষ্য অনুযায়ী, ছোট্ট আমির খালি পায়ে, রোদে পুড়ে ১২ কিলোমিটার পথ হেঁটে এসেছিল। তার আশা ছিল, দীর্ঘ সময় অপেক্ষার পর যদি কিছু খাবার জোটে। শেষে সে সংগ্রহ করতে পারে কেবল এক মুঠো চাল আর কিছু ডাল, যেগুলো মাটিতে পড়ে ছিল।
অ্যান্থনি জানান, আমির তার কাছে এসে বিনয়ের সঙ্গে তার মালপত্র রেখে দেয়, তার হাতে চুমু খায় এবং ইংরেজিতে “ধন্যবাদ” জানায়। এরপর সে ফিরে যায় ভিড়ের মধ্যে। কিছুক্ষণ পর, যখন সে অন্য বেসামরিক মানুষের সঙ্গে হাঁটছিল, ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারায় আমির।
অ্যান্থনি বলেন, “গাজার অন্য দিনের মতোই ছিল দিনটি — শুধু মৃত্যুটা এসেছিল একটু দ্রুত।