সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় পর্তুগাল

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় পর্তুগাল

favicon
ভোরের আলো ডেস্ক:

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় বৃহস্পতিবার জানায়, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ বিষয়ে প্রেসিডেন্ট ও সংসদের সঙ্গে পরামর্শ করা হবে।


টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডার পর এবার ফিলিস্তিনি সার্বভৌমত্ব নিয়ে আলোচনা শুরু করল পর্তুগাল। পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পর্তুগাল গুরুত্বের সঙ্গে ভাবছে। এই প্রক্রিয়াটি নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহে চূড়ান্ত হতে পারে।”


এর আগে কানাডার প্রতিনিধি মার্ক কার্নি এক সংবাদ সম্মেলনে জানান, গাজায় মানুষের দুর্দশা এখন অসহনীয় এবং পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সে কারণেই আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা।


তবে কানাডা জানিয়েছে, তাদের স্বীকৃতি নির্ভর করবে কিছু শর্ত পূরণের ওপর—যেমন, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রশাসনিক সংস্কার, হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালে নির্বাচন আয়োজন এবং ভূখণ্ড নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি।


এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিলিস্তিনকে স্বীকৃতির ইঙ্গিত দেন। তবে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু শর্ত না মানলে এ স্বীকৃতি দেওয়া হবে না বলেও সতর্ক করে দেন তারা।


উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৫০টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।