বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ফিলিস্তিনকে স্বীকৃতির মতো ভূখণ্ডই অবশিষ্ট থাকবে না” — সতর্কবার্তা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিস্তিনকে স্বীকৃতির মতো ভূখণ্ডই অবশিষ্ট থাকবে না” — সতর্কবার্তা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

favicon
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনকে স্বীকৃতির মতো ভূখণ্ডই অবশিষ্ট থাকবে না” — সতর্কবার্তা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি বলেছেন, চলমান সামরিক অভিযানের ফলে এমন এক অবস্থা সৃষ্টি হতে পারে, যেখানে "ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার মতো কোনো ভূখণ্ডই অবশিষ্ট থাকবে না।"


স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। যদিও তিনি স্পষ্ট করে বলেননি, অস্ট্রেলিয়া তার বর্তমান নীতিতে কোনো পরিবর্তন আনছে কি না।


এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন সিডনিতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে, যাতে ২ থেকে ৩ লাখ মানুষ অংশ নেয়।


গাজায় মানবিক বিপর্যয়, নারী-শিশু হত্যাকাণ্ড ও ত্রাণবিরতি অমান্যের ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।


নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন করা হলে ওং বলেন, "এ ধরনের সিদ্ধান্ত আমরা সহজে গ্রহণ করি না।" যদিও ইতিমধ্যে অস্ট্রেলিয়া ইসরায়েল সরকারের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী — ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচ — এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।


অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন জানাবেন।


তবে "অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল জাস্টিস"-এর নির্বাহী পরিচালক রাওয়ান আরাফের মতে, এই মুহূর্তে অস্ট্রেলিয়ার আসল পদক্ষেপ হওয়া উচিত ইসরায়েলের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করা, নতুন নিষেধাজ্ঞা আরোপ করা এবং নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা।


তথ্যসূত্র:

আল জাজিরা, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)।