বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ৬০০’র বেশি সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার চিঠি

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ৬০০’র বেশি সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার চিঠি

favicon
অনলাইন সংস্করণ
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ৬০০’র বেশি সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার চিঠি

গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে ৬০০’র বেশি সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা একটি উন্মুক্ত চিঠি পাঠিয়েছেন। গাজায় দুর্ভিক্ষ ও ইসরায়েলি আগ্রাসনে বহু ফিলিস্তিনির মৃত্যুর প্রেক্ষাপটে এই আবেদন করা হয়েছে।


স্থানীয় সময় ৩ আগস্ট রোববার পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্ডো, শিন বেটের সাবেক প্রধান আমি আয়ালন এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক উপপ্রধান মাতান ভিলনাই। তাঁরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়ানোর জন্য ট্রাম্পকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।


চিঠিতে বলা হয়েছে, গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ ইতোমধ্যেই অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। হামাসের সামরিক অবকাঠামো ও শাসন ব্যবস্থা ধ্বংস করা গেলেও, ইসরায়েলি বন্দিদের মুক্তির লক্ষ্যে এখন একটি চুক্তিই একমাত্র সমাধান।


সম্প্রতি ফিলিস্তিনি গোষ্ঠীগুলো দুজন কঙ্কালসার ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করলে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা আরও জোরালো হয়। গাজার ২০ লাখেরও বেশি মানুষ বর্তমানে দুর্ভিক্ষের মুখে জীবনযাপন করছে।


চিঠিতে বলা হয়েছে, “যা কিছু বলপ্রয়োগে অর্জনযোগ্য, তা অর্জিত হয়েছে। বন্দিরা আর অপেক্ষা করতে পারবে না।” ‘সিকিউরিটি ফর কমান্ডার্স’ (CIS) নামক সংগঠনের পক্ষ থেকে এই চিঠি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়।


চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়: “এখনই যুদ্ধ বন্ধ করুন এবং বন্দিদের ফিরিয়ে আনুন। এটি একটি ঐতিহাসিক সুযোগ। আপনার নেতৃত্বেই সম্ভব গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা।”


নিরাপত্তা কর্মকর্তারা আরও বলেন, ট্রাম্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্ভর করছে এই সংকটে তার ভূমিকার ওপর।


সূত্র: আল জাজিরা, বিবিসি নিউজ.