বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ভারতে মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি: ভিসা শর্ত ভাঙলে বাতিল ও নির্বাসন

ভারতে মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি: ভিসা শর্ত ভাঙলে বাতিল ও নির্বাসন

favicon
অনলাইন সংস্করণ
ভারতে মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি: ভিসা শর্ত ভাঙলে বাতিল ও নির্বাসন

ভারতে অবস্থানরত মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে। বিশেষত, যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় ভিসাধারীদের উদ্দেশ্যে দূতাবাসটি স্পষ্টভাবে জানিয়েছে—ভিসার শর্ত ও অনুমোদিত মেয়াদ সম্মান না করলে ভিসা বাতিল, নির্বাসন এবং ভবিষ্যতে আর যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হওয়ার মতো গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে।


রোববার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মার্কিন দূতাবাস বলেছে, “আপনার ভিসার শর্তাবলী এবং I-94 তে নির্ধারিত সময়সীমা মেনে চলুন। এই মেয়াদ অতিক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


পোস্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সময় অবস্থান করলে আপনার পড়াশোনা, ভ্রমণ বা চাকরির মতো সুযোগগুলো স্থায়ীভাবে ব্যাহত হতে পারে।


ট্রাম্পের হুমকি ও কংগ্রেসওম্যানের কটাক্ষ

একই দিনে, জর্জিয়ার কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন এক্স-এ একটি পোস্টে বলেন, “এইচ-১বি ভিসা বন্ধ করুন এবং বাইডেন প্রশাসনের ইউক্রেন যুদ্ধের অর্থায়ন ও অস্ত্র সরবরাহ বন্ধ করুন।”


অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ‘বিপুল পরিমাণে রাশিয়ান তেল’ কিনছে এবং সেই তেল খোলা বাজারে ‘লাভসহ’ বিক্রি করছে। তিনি বলেন, ভারতের এই ভূমিকা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে পরোক্ষভাবে সহায়তা করছে।


ট্রাম্প হুমকি দিয়েছেন, এর ফলে ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে। যদিও নির্দিষ্ট শুল্ক হার উল্লেখ করেননি তিনি।


ভারতের অবস্থান

এ বিষয়ে রয়টার্সকে ভারত সরকারের দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও পাওয়া যায়নি।