বুধবার , ২৯ জুলাই ২০২৬
বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমবিশ্বফ্রান্সের অড অঞ্চলে ভয়াবহ দাবানল, পুড়েছে ৪২ হাজার একর বনভূমি

ফ্রান্সের অড অঞ্চলে ভয়াবহ দাবানল, পুড়েছে ৪২ হাজার একর বনভূমি

favicon
অনলাইন সংস্করণ
ফ্রান্সের অড অঞ্চলে ভয়াবহ দাবানল, পুড়েছে ৪২ হাজার একর বনভূমি

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় অড (Aude) অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা গত ৭৫ বছরে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হিসেবে ধরা হচ্ছে। এই দাবানলে এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার একর বনভূমি ভস্মীভূত হয়েছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে শুক্রবার (৮ আগস্ট) জানানো হয়, দাবানলটির ব্যাপ্তি প্যারিস শহরের আয়তনের থেকেও বড় এবং তা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।


দুই হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করে যাচ্ছেন। জানা গেছে, গত মঙ্গলবার রিবোত গ্রাম সংলগ্ন এলাকায় দাবানলের সূত্রপাত হয়, যা প্রবল বাতাস, চরম গরম এবং শুকনো গাছপালার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।


এই দুর্যোগে এখন পর্যন্ত একজন নারী নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৩ জন আহত, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আগুন নেভাতে কাজ করছে ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন ও বিশেষ পানিবাহী বিমান।


জোনকিয়ের গ্রাম ব্যাপক ক্ষতির শিকার হয়েছে, যেখানে প্রায় ৮০ শতাংশ এলাকা পুড়ে গেছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু এই দাবানলকে “অভূতপূর্ব দুর্যোগ” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং খরা এই দুর্যোগের প্রধান কারণ।

পরিবেশমন্ত্রীও একই মন্তব্য করেছেন।


এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্থানীয় বাসিন্দাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, রাষ্ট্রের সর্বশক্তি এই পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রয়েছে।