বুধবার , ২৯ জুলাই ২০২৬
বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমবিশ্বভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক, বাণিজ্য আলোচনা স্থগিত: ট্রাম্প

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক, বাণিজ্য আলোচনা স্থগিত: ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক, বাণিজ্য আলোচনা স্থগিত: ট্রাম্প

ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২৫ শতাংশ ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং বাকি ২৫ শতাংশ ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া থেকে তেল আমদানির কারণে এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে।


এই পরিস্থিতিতে, শুল্ক সংক্রান্ত বিরোধ না মেটা পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “না, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিছুই হবে না।”


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হোয়াইট হাউসের এক নির্বাহী আদেশে বলা হয়েছে—জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির স্বার্থে ভারতের ওপর এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের জন্য "গুরুতর হুমকি" তৈরি করেছে।


যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম দফার শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে ২১ দিনের মধ্যে। তবে কিছু পণ্য এই শুল্ক থেকে ছাড় পাবে, বিশেষত যেগুলো রপ্তানির পথে রয়েছে বা নির্দিষ্ট শ্রেণির অন্তর্ভুক্ত।


এই আদেশে আরও বলা হয়েছে, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হলে বা ভারতের পাল্টা পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট এই নীতিতে পরিবর্তন আনতে পারবেন।


এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিক্রিয়ায় বলেন, “ভারত অর্থনৈতিক চাপের মুখে নত হবে না। আমরা আমাদের অবস্থান থেকে একচুলও সরব না।