শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর

বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর

favicon
অনলাইন সংস্করণ
বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর

ভারতের লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফের ভোট কারচুপির অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) বেঙ্গালুরুর এক জনসভায় তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি সংবিধানের ওপর আঘাত হেনেছেন।


দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, রাহুলের দাবি, এই নির্বাচনে দেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে নাগরিকদের ভোটাধিকার হরণ করা হয়েছে। তিনি বলেন, "আগের নির্বাচনে আমরা সংবিধান রক্ষা করেছিলাম, কিন্তু এবার বিজেপি সেটা ভেঙে দিয়েছে।"


তিনি আরও অভিযোগ করেন, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে অনিয়মের মাধ্যমে ফলাফলকে প্রভাবিত করা হয়। "লোকসভা নির্বাচনের পরে মহারাষ্ট্রে বিজেপি জয়ী হয়। তদন্তে দেখা যায়, সেখানে এক কোটি নতুন ভোটার ভোট দিয়েছেন, যারা আগে ভোট দেননি। এই নতুন ভোটারদের বেশিরভাগই বিজেপিকে ভোট দিয়েছেন," বলেন রাহুল।


এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি কর্ণাটকের একটি আসনে এক লাখেরও বেশি ভোট চুরির অভিযোগ তোলেন। নির্বাচন কমিশন তার এই দাবি খণ্ডন করে তাকে শপথপত্রে সই করতে বা ক্ষমা চাইতে বলে। জবাবে রাহুল বলেন, “আমি তো ইতিমধ্যেই সংসদে সংবিধানের ওপর শপথ নিয়েছি।”


রাহুল আরও অভিযোগ করেন, জনগণ প্রশ্ন তুলতে শুরু করলে নির্বাচন কমিশনের ও কয়েকটি রাজ্যের (মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহার) ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়।