বুধবার , ২৯ জুলাই ২০২৬
বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমবিশ্বগাজা দখলে ইসরাইল আরও বিচ্ছিন্ন হবে: সাবেক কূটনীতিক অ্যালন লিয়েল

গাজা দখলে ইসরাইল আরও বিচ্ছিন্ন হবে: সাবেক কূটনীতিক অ্যালন লিয়েল

favicon
অনলাইন সংস্করণ
গাজা দখলে ইসরাইল আরও বিচ্ছিন্ন হবে: সাবেক কূটনীতিক অ্যালন লিয়েল

ইসরাইলের গাজা সিটি দখলের পরিকল্পনা দেশটিকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করে দেবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক ও কূটনীতিক অ্যালন লিয়েল। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরাইল এমন একটি আন্তর্জাতিক মহলকে উপেক্ষা করছে, যারা বিশ্বাস করে এই যুদ্ধের অবসান হওয়া উচিত।"


লিয়েল আরও বলেন, "একজন কূটনীতিক হিসেবে আমি গভীরভাবে দুঃখিত যে ইসরাইল এখন পুরো বিশ্বকে উপেক্ষা করছে। এ ধরনের পদক্ষেপের ফলে দেশটি আরও বেশি আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়বে।"


তিনি দাবি করেন, ইসরাইলের ভেতরে এমন একটি বিশ্বাস দৃঢ়ভাবে গড়ে উঠেছে যে, যুক্তরাষ্ট্র যেকোনো পরিস্থিতিতেই তাদের সমর্থন করবে। আর এই অন্ধ আত্মবিশ্বাসই দেশটিকে ভুল পথে পরিচালিত করছে।


লিয়েল ইসরাইলের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "তারা যেন স্পষ্টভাবে অবস্থান নেয়। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ বার্তা দেয়, তবে যুক্তরাষ্ট্রকেও তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।"


এদিকে, নতুন এক স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গাজা উপত্যকার সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম জড়ো করছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের তিনজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা এসব ছবি বিশ্লেষণ করে জানিয়েছেন, এটি সম্ভবত বড় ধরনের সামরিক অভিযানের পূর্বাভাস। চিত্রগুলোতে সেনাদের সরব উপস্থিতি ও অবস্থান এমনভাবে ধরা পড়েছে, যা একটি নতুন ও বৃহৎ অভিযান শুরুর ইঙ্গিত দিচ্ছে