মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বইউক্রেন যুদ্ধবিরতিতে বড় পদক্ষেপ, মুখোমুখি দুই পরাশক্তির নেতা

ইউক্রেন যুদ্ধবিরতিতে বড় পদক্ষেপ, মুখোমুখি দুই পরাশক্তির নেতা

favicon
অনলাইন সংস্করণ
ইউক্রেন যুদ্ধবিরতিতে বড় পদক্ষেপ, মুখোমুখি দুই পরাশক্তির নেতা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক আগামী ১৫ আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতা খুঁজতে মুখোমুখি হবেন দুই নেতা। খবর—রয়টার্স।


শুক্রবার (৮ আগস্ট) ওভাল অফিসে আর্মেনিয়া-আজারবাইজান চুক্তি স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। পরবর্তীতে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে তিনি পুতিনের সঙ্গে বৈঠকের তারিখ ও স্থান নিশ্চিত করেন।


পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, বৈঠকে ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হবে।


এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতির উদ্দেশে ভাষণে বলেন, রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ডজনখানেক দেশের নেতার সঙ্গে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়া-ইউক্রেন সংঘাত সমাধানে সক্রিয় ভূমিকা নিচ্ছেন ট্রাম্প। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দেওয়ার পাশাপাশি গত বুধবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। উভয় পক্ষই আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছে।