শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্প করিডোর বন্ধের হুমকি দিলো ইরান

ট্রাম্প করিডোর বন্ধের হুমকি দিলো ইরান

favicon
অনলাইন সংস্করণ
ট্রাম্প করিডোর বন্ধের হুমকি দিলো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় ককেশাস অঞ্চলে পরিকল্পিত একটি আঞ্চলিক করিডোর বন্ধ করার হুমকি দিয়েছে ইরান। শনিবার (৯ আগস্ট) ইরান এই হুমকি জানায়, যা রোববার (১০ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।


গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতিতে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি সই হয়। দুই দেশের নেতারা দীর্ঘ ৩৫ বছরের বিরোধের পর বন্ধুত্বের পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প এই চুক্তিকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন।


চুক্তির আওতায় আজারবাইজানকে নাখচিভান অঞ্চলে সরাসরি প্রবেশাধিকার দেওয়া হবে এবং আর্মেনিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে ‘ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রস্পারিটি’ নামে একটি বিশেষ ট্রানজিট করিডোর চালু করার পরিকল্পনা রয়েছে। তবে ইরান এই করিডোর বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে, যা চুক্তির বাস্তবায়নে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।