বুধবার , ২৯ জুলাই ২০২৬
বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমবিশ্বতুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

favicon
ভোরের আলো ডেস্ক:
তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদুলু এজেন্সি স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। আফাদ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে। 

ভূমিকম্পের ফলে বালিকেসির প্রদেশের সিনদিরগিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়েছে, যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন। তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তুরস্ক বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপর অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্প প্রবণ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।