মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বদক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেলেন আরেক বাংলাদেশি। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে উইটব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একরামুল হক (ফেনীর দাগনভুঞা উপজেলার হুদরায়তপুর ইউনিয়ন)।


এর আগে একই দুর্ঘটনায় হাফেজ নুরুল আমিন ও আবু নাঈম নামে আরও দুই বাংলাদেশি মারা যান।


জানা গেছে, একরামুল দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় বসবাস করলেও কয়েক মাস আগে দেশে যান। পুনরায় দক্ষিণ আফ্রিকা ফেরার পথে কাগজপত্র জটিলতায় দুই মাস আগে জোহানেসবার্গ এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠানো হয়। পরে তিনি কিম্বার্লির কাছে জেনক্যাম্প এলাকায় ভাই ও আত্মীয়দের সঙ্গে ছিলেন।


গত ১০ আগস্ট ভোরে সীমান্ত অতিক্রমের পর ১৯ জন বাংলাদেশিকে নিয়ে একটি মাইক্রোবাস জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হয়। পথে ডেলমাসের উইটব্যাংক ওল্ড রোডে ভোর সাড়ে ৬টার দিকে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই দুজন নিহত হন, আহত হন একরামুলসহ আরও অনেকে। পরে আহত ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।