বুধবার , ২৯ জুলাই ২০২৬
বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমবিশ্বপাকিস্তানে নতুন সামরিক ইউনিট ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা

পাকিস্তানে নতুন সামরিক ইউনিট ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
পাকিস্তানে নতুন সামরিক ইউনিট ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা

পাকিস্তান সামরিক বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি ইউনিট—‘আর্মি রকেট ফোর্স’। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘোষণা দেন।


এই বিশেষ ইউনিট ব্যালিস্টিক, হাইপারসনিক ও ক্রুজ মিসাইলসহ বিভিন্ন ধরণের রকেটের তদারকি করবে। শত্রুর আগ্রাসন প্রতিহত করার পাশাপাশি পাল্টা আঘাত হানতে উন্নত প্রযুক্তি ব্যবহার করবে এই বাহিনী।


গেল মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই দেশই রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। পাকিস্তান তখন ভারতের ভূখণ্ডে ফাতাহ মিসাইল হামলার দাবি জানায়। এর প্রেক্ষিতেই ইসলামাবাদ ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের সিদ্ধান্ত নেয়, যা ভারতের সঙ্গে সামরিক সক্ষমতার প্রতিযোগিতায় বড় ভূমিকা রাখবে।


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি-সজ্জিত এই ইউনিট পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, “আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই বাহিনী পাকিস্তানের সামরিক ক্ষমতায় এক নতুন মাইলফলক তৈরি করবে।”


ধারণা করা হচ্ছে, এ ইউনিট চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে গড়ে তোলা হবে। এর মূল দায়িত্ব হবে বিভিন্ন পাল্লার রকেট, ব্যালিস্টিক, হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের তদারকি, যা পাকিস্তানের সামরিক নীতিতে নতুন মাত্রা যোগ করবে।


১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ও ভারত নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে আসছে, যা এখনও অব্যাহত রয়েছে।