শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ধোনির কারণে অবসর ভাবনা, শচীনের পরামর্শে বেঁচে যান শেবাগ

ধোনির কারণে অবসর ভাবনা, শচীনের পরামর্শে বেঁচে যান শেবাগ

favicon
অনলাইন সংস্করণ
ধোনির কারণে অবসর ভাবনা, শচীনের পরামর্শে বেঁচে যান শেবাগ

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ জানিয়েছেন, ২০০৮ সালে মহেন্দ্র সিং ধোনির দল থেকে বাদ পড়ে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। তবে শচীন টেন্ডুলকরের পরামর্শে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে খেলতে থাকেন, যা পরে তাকে ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে সহায়তা করে।


সম্প্রতি এক পডকাস্টে শেবাগ বলেন, “২০০৭-০৮ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিলাম। এরপর ধোনি আমাকে দল থেকে বাদ দেন। বেশ কয়েকটি ম্যাচে খেলানো হয়নি। তখন মনে হচ্ছিল, হয়তো আর প্রথম একাদশে জায়গা পাব না। তাই ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার কোনো অর্থ দেখিনি।”


এসময় শচীনের কাছে নিজের অবসরের সিদ্ধান্ত জানান শেবাগ। শচীন তাকে পরামর্শ দেন, “আবেগের বশে সিদ্ধান্ত নিও না। আমিও খারাপ সময় পার করেছি, তা কেটে গেছে। তোমারও সময় যাবে, সুযোগ এলে রান করো।” এই পরামর্শে প্রেরণা পেয়ে শেবাগ পরবর্তী সিরিজে প্রচুর রান করেন এবং শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী দলের সদস্য হন।

২০০৮ সালে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে ফর্মে ছিলেন না শেবাগ। পাঁচ ম্যাচে করেন মাত্র ৮১ রান, যেখানে গৌতম গম্ভীর করেছিলেন ৪৪০ এবং শচীন ৩৯৯ রান। তবে দলে ফিরে ২০১৩ সাল পর্যন্ত খেলেন তিনি এবং ধোনির সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।