মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বরাশিয়ায় বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

রাশিয়ায় বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

favicon
অনলাইন সংস্করণ
রাশিয়ায় বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ।


জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের ঘটনায় হতাহতের পাশাপাশি কারখানার ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে উদ্ধারকাজ চলছে।


স্থানীয় গভর্নর পাভেল মালকভ জানান, দুর্ঘটনার পর পুরো রিয়াজান অঞ্চলে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।


স্বাধীন সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণটি একটি এলাস্টিক বারুদ ও গোলাবারুদ তৈরির কারখানায় ঘটেছে। উল্লেখ্য, ২০২১ সালে একই কারখানায় আরেকটি বিস্ফোরণে ১৭ জন প্রাণ হারিয়েছিলেন। রাশিয়ায় এ ধরনের শিল্পকারখানায় প্রাণঘাতী দুর্ঘটনা অস্বাভাবিক নয়।