গাজায় গণহত্যার প্রতিবাদে টরন্টোতে হাজারো মানুষের বিক্ষোভ
গাজায় চলমান গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিবাদে কানাডার টরন্টোতে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার মানুষকে অনাহারে রাখছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
ডাউনটাউন টরন্টোতে আয়োজিত এই মিছিলে অংশ নেওয়া অনেকেই প্ল্যাকার্ড ও ব্যানার হাতে হাজির হন। তাতে লেখা ছিল—
“শিশুদের অনাহারে রাখা আত্মরক্ষা নয়” এবং
“তৎক্ষণাত যুদ্ধবিরতি দাও, গাজা অবরোধ বন্ধ করো”।
বিক্ষোভে এক নারী রান্নার প্যান ও চামচ প্রতীকীভাবে ব্যবহার করে প্রতিবাদ জানান।