রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি দৌড়বিদ আল্লাম আল-আমুর

ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি দৌড়বিদ আল্লাম আল-আমুর

favicon
অনলাইন সংস্করণ
ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি দৌড়বিদ আল্লাম আল-আমুর

ক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি আন্তর্জাতিক দৌড়বিদ আল্লাম আল-আমুর। বুধবার তিনি ত্রাণ সংগ্রহের চেষ্টা করছিলেন, সে সময় সেনাদের গুলিতে নিহত হন বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু।


পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানানো হয়েছে, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র’ নামে পরিচিত স্থানের কাছেই গুলিতে তিনি শহীদ হন।


মাত্র দুই বছর আগে বড় অর্জন করেছিলেন এই তরুণ অ্যাথলেট। ২০২৩ সালের মার্চে কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতে দেশের জন্য সম্মান বয়ে আনেন তিনি। সেই আসরে ১২টি দেশ থেকে ২৫০ জন অ্যাথলেট অংশ নেন। প্রথমবার অংশ নিয়েই আলোচনায় আসেন আল-আমুর।


ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, ওই প্রতিযোগিতায় তৃতীয় হয়ে আল-আমুর জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো জ্বালিয়েছিলেন। কিন্তু গাজার চলমান যুদ্ধ তার স্বপ্ন থামিয়ে দিল।


২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা জুড়ে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ এ অঞ্চল এখন কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।