শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ১৫

মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ১৫

favicon
অনলাইন সংস্করণ
মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ১৫

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরে ভয়াবহ ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে ‘রামাবাই অ্যাপার্টমেন্ট’ নামের বহুতল ভবনের একটি অংশ ভেঙে পাশের খালি চালাঘরের ওপর পড়ে যায়।


স্থানীয় গণমাধ্যম ইটিভি ভারতের খবরে বলা হয়, ভবনের চতুর্থ তলায় এক শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলছিল। সেই সময় ভবনের ওই অংশের ১২টি ফ্ল্যাট ধসে পড়লে বাসিন্দা ও অতিথিরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এক বছরের সেই শিশুটিও প্রাণে বাঁচেনি।


পালঘর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত ছয়জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় উদ্ধারকাজে অংশ নিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল কর্মী ও পুলিশ সদস্যরা। বৃহস্পতিবারও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত তৎপরতা অব্যাহত থাকবে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এদিকে অভিযোগ উঠেছে, অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছিল। গুণগত মান নিয়েও আগে থেকেই প্রশ্ন ছিল।