শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি ঘুষের মামলায় অভিযুক্ত

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি ঘুষের মামলায় অভিযুক্ত

favicon
অনলাইন সংস্করণ
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি ঘুষের মামলায় অভিযুক্ত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হির বিরুদ্ধে ঘুষের অভিযোগ গঠন করেছে দেশটির বিশেষ প্রসিকিউশন দল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ আনা হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, সামরিক আইন সংকটসহ একাধিক কেলেঙ্কারি ঘিরে কিম কিওন হির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল। ইতিমধ্যেই ইউন সুক ইওল ও কিম দুজনকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে ব্যর্থ সামরিক আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং বিদ্রোহের অভিযোগে প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন ইউন সুক ইওল। এরপর তার বিরুদ্ধে বিদ্রোহসহ একাধিক মামলা চলছে।

নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষমতায় আসার পর, ইউন ও কিমের বিরুদ্ধে আলাদা আলাদা তদন্ত চালাতে বিশেষ টিম নিয়োগ করা হয়।

অভিযোগ গঠনের পর কিম কিওন হি এক বিবৃতিতে বলেন, “আমি কোনো অজুহাত দাঁড় করাব না, আদালতের মুখোমুখি হব। যেমন অন্ধকার রাতে জ্যোৎস্না উজ্জ্বল হয়, তেমনি সত্যের আলোয় আমি এগিয়ে যাব।” তবে তার আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন।