রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় একদিনে নিহত ৫৯, মোট প্রাণহানি ছাড়াল ৬৩ হাজার

গাজায় একদিনে নিহত ৫৯, মোট প্রাণহানি ছাড়াল ৬৩ হাজার

favicon
অনলাইন সংস্করণ
গাজায় একদিনে নিহত ৫৯, মোট প্রাণহানি ছাড়াল ৬৩ হাজার

গাজায় ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন অব্যাহত রয়েছে। শুক্রবার একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৫৯ জন এবং আহত হয়েছেন আরও ২৪৪ জন। এতে করে অবরুদ্ধ উপত্যকায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজারেরও বেশি। খবর দ্য ওয়াশিংটন পোস্ট।


বিমান হামলার পাশাপাশি গাজা সিটিতে স্থল অভিযানও জোরদার করা হয়েছে। দক্ষিণে খান ইউনিস, উত্তরে জয়তুন ও শেখ রেদওয়ান—গাজার প্রায় প্রতিটি এলাকাতেই নির্বিচার হামলা চালানো হচ্ছে।


ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে সরঞ্জামের অভাব এবং অধিকাংশ হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় আহতদের চিকিৎসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে অনেকেই বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন।


শুক্রবার দুর্ভিক্ষেও মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে গাজায় অনাহার-অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২২ জনে, যার মধ্যে ১২১ জন শিশু।


এছাড়া প্রায় দুই বছর ধরে চলমান আগ্রাসনে কেবল ত্রাণকর্মীদের ওপর হামলাতেই প্রাণ হারিয়েছেন ২ হাজার ২০৩ জন।


অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে ইতোমধ্যে গণহত্যার মামলা দায়ের হয়েছে। তবুও হামলা থামছে না। বিশ্বজুড়ে এ নিয়ে নিন্দার ঝড় বইছে।