শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › শিয়ার হয়ে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ কিম জং উনের

শিয়ার হয়ে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ কিম জং উনের

favicon
অনলাইন সংস্করণ
শিয়ার হয়ে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ কিম জং উনের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে পিয়ংইয়ং নিহত সেনাদের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। সিউলের ধারণা অনুযায়ী, এ যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত ৬০০ সেনা নিহত এবং হাজারো সেনা আহত হয়েছেন। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।


দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ২০২৪ সালে উত্তর কোরিয়া ১০ হাজারেরও বেশি সেনা রাশিয়ায় পাঠিয়েছিল। কুরস্ক অঞ্চলে মোতায়েন ওই সেনাদের সঙ্গে ছিল আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার রকেট।


শুক্রবার সেনাদের পরিবারের উদ্দেশে দেওয়া ভাষণে কিম বলেন, “আমি অন্যান্য শহীদ সেনাদের পরিবারের কথাও ভেবেছিলাম যারা উপস্থিত ছিলেন না। তাই, আমি এই সাক্ষাতের আয়োজন করেছি যাতে তাদের দুঃখ কিছুটা লাঘব করা যায়।”


তিনি রাজধানীতে একটি স্মৃতিস্তম্ভ ও শোকাহত পরিবারের জন্য নতুন রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নিহত সেনাদের সন্তানদের পূর্ণ সহায়তা প্রদানের অঙ্গীকার করেন। কিম বলেন, “এই ছোট শিশুদের দেখে আমার হৃদয় ভেঙে যায়। রাষ্ট্র ও সেনাবাহিনী তাদের দায়িত্ব নেবে এবং তাদের পিতার মতো সাহসী যোদ্ধা হিসেবে গড়ে তুলবে।”


উত্তর কোরিয়া ইতোমধ্যেই স্বীকার করেছে যে, ইউক্রেন যুদ্ধে তাদের সেনারা মোতায়েন ছিল এবং তারা নিহত হয়েছেন। সম্প্রতি কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম একজন ফিরে আসা সেনাকে আলিঙ্গন করছেন এবং নিহতদের প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে পদক ও ফুল অর্পণ করছেন।